জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ
জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।
রোববার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা টাউন হল ময়দানে ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি মসজিদ কমিটিসমূহের প্রতি এ অনুরোধ জানান তিনি। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর কমিটি এ সম্মেলনের আয়োজন করে।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এর মধ্যে ৬টি মসজিদ ব্যতীত বাকিগুলো বেসরকারিভাবে কমিউনিটি কর্তৃক পরিচালিত হয়। এসব মসজিদ কমিটি অনেকসময় ইমাম-খতিবদের প্রতি ন্যায়বিচার করেন না। আবার কোনো কোনো মসজিদ কমিটি ইমামদের সম্মান দেন, যৌক্তিক বেতন-ভাতা দেন এমনকি অবসরে গেলে প্রণোদনা দেন। তিনি এরূপ বেসরকারি মসজিদ কমিটিসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ইমাম-খতিবদের অসম্মান করলে সমাজের মানুষের সম্মান থাকে না। ইমাম-খতিবদের স্বার্থ সমুন্নত রাখার জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করা হচ্ছে। আমরা বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব সহসাই গেজেট হবে।
ইমাম-খতিবদের কল্যাণে চলমান বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে ড. খালিদ বলেন, সরকার নির্মিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের একটি নীতিমালা রয়েছে। সেখানে ইমাম-খতিব ও খাদেমের বেতন অত্যন্ত অপ্রতুল। এ সরকারের সময়েই বেতন-ভাতা বৃদ্ধি করে মডেল মসজিদের একটি নতুন নীতিমালা প্রণয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া উপদেষ্টা অসুস্থ, গরীব-দুস্থ ইমাম-খতিবদেরকে সহায়তাআরও পড়ুন :
- ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সম্মান দিতে কার্পণ্য কেনরক্তদানে উৎসাহ দিতে নজির গড়লেন কাবার দুই ইমাম
- জাবির ১১ মসজিদে ইমাম নেই
- মসজিদের ছাদে ড্রাগন ফল চাষ করে চমক দেখালেন ইমাম
ইমাম-খতিবদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, জুমার নামাজের খুতবার পূর্বে আপনারা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন থাকেন। বিভিন্ন সামাজিক সমস্যা বিশেষ করে মাদকসক্তি, যৌতুক, দূর্নীতি, সুদ, ঘুষ, ন্যায়-অন্যায়, জীববৈচিত্র্য সুরক্ষা, কিশোরগ্যাং প্রভৃতি বিষয়ে মুসল্লিদের সচেতন করতে হবে। তিনি ইমাম-খতিবদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্যও সবার প্রতি অনুরোধ জানান।
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার। অন্যান্যের মধ্যে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকীও বক্তব্য রাখেন।
পরে উপদেষ্টা কুমিল্লার লাকসাম উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং মসজিদের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
র আশ্বাস দেন।
কোরআনবিষয়ক গবেষক ড. আল-নাজ্জারের ইন্তেকাল
মক্কা নগরীর বিশেষ ১০ বৈশিষ্ট্য
হিজরতের পথে মক্কা থেকে মদিনায় যাওয়ার বিরল অভিজ্ঞতা
উপহার বিনিময়ে সতর্ক থাকা
একসঙ্গে অনেক মুরগি জবাইয়ের ক্ষেত্রে বিসমিল্লাহ বলার বিধান