টিকে গ্রুপের জালিয়াতি যাচাইয়ে পিডিবিতে চিঠি
টিকে গ্রুপের জালিয়াতির বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের মতামত চাওয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মতামত না পাওয়া পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ রাখার কথা জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
মতামতের জন্য গত মাসে চিঠি দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর পর্যন্ত কোন জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছে কেজিডিসিএল সূত্র।
ওই চিঠিতে বলা হয়েছে, ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফৌজদারহাট বিক্রয় ও বিতরণ বিভাগের চিঠিতে বলা হয়েছে, কর্ণফুলী স্টিল মিলস লিমিটেডের অনুকূলে যে চিঠি ইস্যু করা হয়েছে, তা গ্যাস সংযোগের উদ্দেশ্যে করা হয় নাই এবং ক্যাপটিভ পাওয়ারে গ্যাস সরবরাহের উদ্দেশ্যে কোন ছাড়পত্র নয়।’ এমতাবস্থায় কর্ণফুলী স্টিল মিলস লিমিটেড (বড় কুমিরা সীতাকুন্ড, চট্টগ্রাম) বরাবরে ইস্যুকৃত এনওসি (ছাড়পত্র) যথার্থ কি-না এবং উক্ত এনওসি বিবেচনা যোগ্য কি-না? এ বিষয়ে আপনার মতামত কামনা করা হলো।
বিদ্যুৎ কেন্দ্র যখন বেকার বসে থাকছে, অন্যদিকে ক্যাপটিভ বিদ্যুতের সংযোগ থামানো যাচ্ছে না। তখন ক্যাপটিভ বিদ্যুৎ সংযোগের বিষয়ে পরিপত্র (৩১ আগস্ট ২০২১ সাল) জারি করা হয়। এতে বলা হয়েছে ১০ মেগাওয়াটের বেশি ক্যাপটিভ বিদ্যুতের সংযোগ পেতে হলে বিদ্যুতের বিতরণ কোম্পানির পূর্বানুমতি বাধ্যতামূলক। আর সেই এনওসি না পেয়ে অন্ধকার পথ ধরে টিকে গ্রুপ।
জালিয়াতি করতে গিয়ে এমন সব গোঁজামিল দিয়েছেন যা খালি চোখেই দৃশ্যমান। ফৌজদারহাট বিক্রয় ও বিতরণ বিভাগের এখতিয়ার না থাকলেও তাদের নামে দাখিলকরা ভূয়া চিঠি আমলে নেওয়া হয়েছে। কথিত রয়েছে এর পেছনে একটি বিশাল সিন্ডিকেট কাজ করেছে, যারা কয়েক কোটি টাকা হাতিয়ে ফাইলটি অনুমোদন করিয়ে নিয়েছেন তৎকালীন সচিবের যোগসাজসে।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির ১৬৯তম বোর্ডসভায় টিকে গ্রুপের প্রতিষ্ঠান কর্ণফুলী স্টিল মিলস লিমিটেডের বিপরীতে ১৬.৮ মেগাওয়াট ক্যাপটিভ বিদ্যুতের গ্যাস সংযোগ অনুমোদন দেওয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেছিলেন তৎকালীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. আনিসুর রহমান। যিনি গণঅভ্যুত্থানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। যাকে অবসরের পর প্রাইজ পোস্টিং হিসেবে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া দিয়েছিলেন পলাতক সরকার। ২০২৪ সালের রাতের ভোটের অন্যতম কুশীলব বলে বিবেচনা করা হয় তাকে। জনশ্রুতি রয়েছে, গ্যাস ঘাটতির কারণে প্রবল আপত্তির মধ্যেও আনিসুর রহমানের চাপেই ভুয়া কাগজপত্রের বি:
- জালিয়াতিতে আটকা টিকে গ্রুপের গ্যাস সংযোগটিকে গ্রুপের স্বাক্ষর জালিয়াতির তদন্তে কর্ণফুলী গ্যাস!
- ক্যাপটিভে গ্যাস সংযোগ পেতে জালিয়াতিতে টিকে গ্রুপ!জালিয়াতি প্রমাণ পেলে টিকে গ্রুপের গ্যাস সংযোগ বাতিল!
টিকে গ্রুপের দেওয়া এনওসি ভেটিং করার কথা ছিল, তারাও কমিশন হাতিয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। স্বাক্ষর প্রদানকারি কর্মকর্তা থেকে শুরু করে গ্যাস কোম্পানির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পুরোপুরি রহস্যজনক মনে হয়েছে। তারা প্রত্যেকেই রাখঢাক করেছেন। বিষয়টিকে ধামাচাপা দিতে মাঠে নেমেছেন টিকে গ্রুপের লোকজন।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন বার্তা২৪.কমকে বলেছেন, এনওসি ভুয়া প্রমাণ হলে তাদের গ্যাস সংযোগ বাতিল হবে। আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের মতামতের জন্য চিঠি দিয়েছি। মতামত পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা২৪.কম এর নিউজের মাধ্যমে টিকে গ্রুপের জালিয়াতির বিষয়টি সামনে চলে আসে। ১৫ জুলাই ২০২৫ নিউজ প্রকাশের পুর্বে এনওসি প্রদানকারী আসাদুজ্জামানের সঙ্গে কথা হয়। তখন বার্তা২৪.কমকে বলেছিলেন, ‘আমি ফৌজদারহাট বিক্রয় ও বিতরণ বিভাগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলাম। তারপর বদলী করে বরফকুন্ডে পোস্টিং দেওয়া হয়। আমিতো ফৌজদারহাটে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করিনি, সে কারণে ২০২০ সালে স্বাক্ষর দেওয়ার কোন প্রশ্নই ওঠে না।’
ওই নিউজের ফলোআপের সময় বার্তা২৪.কম আবার তার সঙ্গে কথা বলে। এবার তিনি বলেছিলেন, আমিতো ক্যাপটিভ বিদ্যুতের জন্য চিঠি দেইনি। চিঠিতে কোথাও ক্যাপটিভের কথা লেখা নেই। আর ওই চিঠি এখন আরও কার্যকর (ভ্যালিড) নেই। ওই চিঠি দিয়ে তারা গ্যাস সংযোগ নিতে পারবে না। ভাই বিষয়টি নিয়ে ঘাটাঘাটি না করলে হয় না!
কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বার্তা২৪.কমকে বলেছেন, ক্যাপটিভ বিদ্যুতের গ্যাস সংযোগ পেতে জালিয়াতির নজীর সৃষ্টি করেছে টিকে গ্রুপের প্রতিষ্ঠান কর্ণফুলী স্টিল মিলস লিমিটেড। আমার সময়ে তাদের অনেক ভুয়া কাগজ ধরেছিলাম। তাদের কাগজপত্র যাচাই করলে আরও অনেক জালিয়াতি
পাওয়া যাবে।
পরীআরও পড়ুনতে সংযোগটি অনুমোদন করা হয়েছিল তখন।
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমছে, বাড়বে মূল্যস্ফীতি: অর্থ উপদেষ্টা
কোন পদ্ধতিতে ভোলায় নতুন শিল্পে সাশ্রয়ী দরে গ্যাস!
বাংলাদেশ সরকারের ঋণ প্রায় সাড়ে ২১ লাখ কোটি টাকা!
কক্সবাজারে গোল্ড স্যান্ডস্ গ্রুপের 'বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস' এর উদ্ভোধন
ফের পেঁয়াজ সিন্ডিকেট!