সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম ৪৮ ঘণ্টা বন্ধের নির্দেশ

Admin
অর্থনীতি
Nov 23, 2025
তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম ৪৮ ঘণ্টা বন্ধের নির্দেশ

ভূমিকম্পের ঝূঁকির কারনে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম ৪৮ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

রোববার (২৩ নভেম্বর) উপদেষ্টা ড. ফাওজুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২৩ নভেম্বর) থেকে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮ টা পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে, সিলেট ১০ এক্স, সিলেট ১১, রশিদপুর ১১, শ্রীকাইল ৫ কূপের খনন কাজ চলমান রয়েছে। অন্যদিকে কৈলাশটিলা-১ ও হবিগঞ্জ -৫ কূপের ওয়ার্কওভার চলমান ছিল। নির্দেশনার ফলে ওইসব কার্যক্রম বন্ধ থাকছে বলে জানা গেছে।

উল্লেখ্য, দুই দিনে চারবার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। এতে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনা। ভূকম্পনে ক্ষতিগ্রস্ত হয় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্ভূমিকম্পের আতঙ্ক কাটেনি দেশবাসীর। এর মধ্যেই পার্শ্ববর্তী দেশেও আঘাত হানছে ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলছেন, ইন্দো-বার্মা সাবডাকশন জোন ও ডাউকি চ্যুতি- এই দুই শক্তিশালী উৎসের কারণে বহুদিন ধরেই রয়েছে বড় ধরনের ঝুঁকিতে বাংলাদেশ। এর ওপর রাজধানীর অপরিকল্পিত নগরায়ন ও ভূমিকম্প-অসহনশীল ভবনের ছড়াছড়ি বিপর্যয়ের শঙ্কা বাড়িয়েছে আরও।

দ্র

ও।