সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি

Admin
Nov 23, 2025
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি

মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে শহরের টাউন হল অডোটরিয়ামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি মন্তব্য করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে প্রয়োজন সামাজিক আন্দোলন। মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমার একার পক্ষে সম্ভব হবে না। আমি নির্বাচিত প্রতিনিধি হলেও একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। যে যেখানে থাকি সবাইকে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কারণ, এ মাদকের সঙ্গে সন্ত্রাস জড়িত, চুরি, ডাকাতি-রাহাজানি জড়িত। যারা মাদক সেবন করে, মাদকের ব্যবসা করে তাদের হুঁশ জ্ঞান থাকে না।

তিনি আরও বলেন, তারা অপকর্ম করে সমাজে। তারা কিন্তু সংখ্যায় অল্প, এরা কিছু সাময়িক প্রভাবশালী ব্যাক্তি প্রভাবে দীর্ঘদিন ধরে রাজত্ব করে যাচ্ছে। কিন্তু আমরা এখন মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এখানে আমাদের শিক্ষার্থী যারা আছেন তাদের নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের নেতৃত্বে তাদের নিয়ে আমরা এগিয়ে যাবো।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ। মো. কামরুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাঈন উদ্দিন পাঠান,মুনসুর আহমেদ,মঞ্জুরুল হাসান প্রমুখ।