সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

৪ বছর পর ফিরছেন শ্রীকান্ত তিওয়ারি, ‘দ্য ফ্যামিলি ম্যান’–এ এবার কী চমক থাকবে

Admin
Nov 16, 2025
৪ বছর পর ফিরছেন শ্রীকান্ত তিওয়ারি, ‘দ্য ফ্যামিলি ম্যান’–এ এবার কী চমক থাকবে

দলের আত্মবিশ্বাস

প্রাইম ভিডিও ইন্ডিয়ার অরিজিনাল কনটেন্ট প্রধান নিকিল মাধোক বলেন, ‘ভালো একটা সিজন বানাতে তিন-চার বছর লেগে যায়। কারণ, এটি একাধিক সিনেমা বানানোর সমান পরিশ্রমের কাজ। আমরা গতি নয়, মানকে অগ্রাধিকার দিয়েছি।’ শারিব হাশমি (জে কে তালপাড়ে) বলেন, ‘এই চরিত্রে ফিরে আসা মানে বাড়ি ফিরে আসা।’ প্রিয়ামণি (সুচিত্রা তিওয়ারি) বলেন, ‘মনোজদা আর পরিচালকদের সঙ্গে কাজ করলে সবকিছু স্বাভাবিকভাবে ঘটে।’ অভিনেত্রী সীমানা বিশ্বাস জানান, ‘রাজনীতিনির্ভর চরিত্রটা খুব টেকনিক্যাল, কিন্তু তার ভেতরেও মানবিক্ত তিওয়ারি চরিত্র দিয়ে নতুন করে সাধারণ দর্শকের মধ্যে জনপ্রিয়তা পান মনোজ বাজপেয়ী। তাঁকেইবা নতুন কিস্তিতে কীভাবে দেখা যাবে?


মান ধরে রাখতেই চার বছর

অনেক সিনেমাপ্রেমী অভিযোগ করছিলেন, ‘দ্য ফ্যামিল ম্যান’ নতুন মৌসুমের জন্য বেশি সময় নিয়ে ফেলেছে। তবে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে সিরিজটির সহস্রষ্টা রাজ নিদিমোরু বলেন, ‘আমরা তাড়াহুড়া করতে চাইনি। যদি মান ঠিক না থাকে, তাহলে বানানোরই দরকার নেই। ভালো কিছু সময় নিয়েই হয়।’ সহনির্মাতা ডিকে যোগ করেন, ‘একটা মৌসুম তৈরি করতেই প্রায় দুই বছর লেগে যায়—এক বছর লেখায়, আরেক বছর নির্মাণে।’


মনোজ বাজপেয়ীর নতুন শ্রীকান্ত
মনোজ বাজপেয়ী আবারও ফিরছেন শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায়—একজন সাধারণ পরিবারকেন্দ্রিক মানুষ, যাঁর গোপন পরিচয় একজন ইন্টেলিজেন্স অফিসার। তবে অভিনেতার ভাষায়, ‘অনেকে ভাবে, দুটো মৌসুম করে ফেলেছি, তাই তৃতীয়টা সহজ হবে। কিন্তু একেবারেই না। সময় বদলে গেছে, শ্রীকান্ত বদলে গেছে, তার প্রতিপক্ষও আলাদা। এবার সে আগের মতো শীর্ষে নেই। কী হয়েছে তাঁর সঙ্গে, সেটা মুক্তির পরেই দর্শকেরা দেখতে পারবেন।’