সর্বশেষ
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল |
বিজ্ঞাপন

সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজের যাত্রা শুরু আজ

Admin
Dec 01, 2025
সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজের যাত্রা শুরু আজ

অবশেষে খুলছে সেন্ট মার্টিন ভ্রমণের দুয়ার। একই সঙ্গে শুরু হচ্ছে রাত্রিযাপনের সুযোগ, যা বহাল থাকবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

সোমবার (১ ডিসেম্বর) থেকে পুনরায় চালু হচ্ছে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল।

এদিকে দেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিনের রিসোর্ট, খাবার হোটেলসহ দোকানপাটগুলোতে সংস্কারের ধুম পড়েছে।গাছ, বাঁশ ও ছন দিয়ে ইকোট্যুরিজম আদলে চলছে এসবের সংস্কার। পাশাপাশি ধোয়ামোছার কাজ চলছে টানা এক বছর ধরে পর্যটকবিহীন অবস্থায় পড়ে থাকা দ্বীপ ভ্রমণকারীদের বিনোদন স্পটগুলোতে। আগামী দুই মাস পর্যটকদের আতিথেয়তার প্রস্তুতি নিয়ে দ্বীপবাসী বলতে গেলে এখন অত্যন্ত ব্যস্ত সময় পার করছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে টানা দুই মাসের জন্য রাত যাপনের সুযোগ পাচ্ছে ভ্রপর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, এবার কক্সবাজার শহর থেকে সেন্ট মার্টিন চলাচলের জন্য সাতটি পর্যটকবাহী জাহাজ প্রস্তুত রয়েছে। জাহাজগুলো হচ্ছে এমভি কর্ণফুলি এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, এমভি বে ক্রুজ, এমভি কাজল, কেয়ারী সিন্দাবাদ, কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন ও আটলান্টিক ক্রুজ।


মণকারীরা।