সন্তুষ্টি বা অসন্তুষ্টি যা-ই থাকুক, বিএনপির চিন্তায় এখন শুধুই জাতীয় নির্বাচন
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি বা অসন্তুষ্টি যা-ই থাকুক না কেন, সেগুলো বেশি গুরুত্ব না দিয়ে বিএনপি পূর্ণোদ্যমে জাতীয় নির্বাচনের দিকেই এগোচ্ছে। দলটির নীতিনির্ধারণী নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে কিছু বিষয়ে জোরালো মতপার্থক্য থাকলেও গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের ঘোষণায় তাঁরা স্বস্তি পেয়েছেন। এতে তাঁদের মুখ্য চাওয়াটি পূরণ হয়েছে। বাকি মতপার্থক্যের বিষয়গুলো নিয়ে বিএনপি এই মুহূর্তে খুব চিন্তিত নয়।