মামদানির সঙ্গে বৈঠককে ‘দুর্দান্ত ও ফলপ্রসূ’ বললেন ট্রাম্প
বিরোধ কাটিয়ে নিউইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। আধঘণ্টা বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প ও মামদানি।